জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে ও লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের সহযোগিতায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হার্ট স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, জাপান-বাংলাদেশ হাসপাতালের অপারেশন অ্যান্ড মার্কেটিংয়ের ডিরেক্টর মাহাবুবুুল আলম বাবু ও ডা. মো. রেজাউর করিম চৌধুরীর নেতৃত্বে ১৫ সদ্যসের একটি দল এ সেবা দেয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুরোগীদের ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, হাইট, ওয়েটসহ বিএমআই নির্ধারণ ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় চিকিৎসকেরা ধূমপান বর্জন, ফলমূল ও শাকসবজিসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত কায়িক শ্রম হূদেরাগ নিয়ন্ত্রণের পরামর্শসহ ব্যবস্থাপত্র দেন।সূত্র আরও জানায়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হূদেরাগ প্রতিকারে গণসচেতনতা গড়ে তুলতে সাত দিনব্যাপী সারা দেশের ১০ হাজার লোকের হার্ট স্ক্রিনিং কর্মসূচি হাতে নিয়েছে।