লক্ষ্মীপুরে গতকাল সোমবার আট জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপর দুই জেলের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ ধরার দায়ে লক্ষ্মীপুরের নির্বাহী হাকিম মাকসুদুর রহমান এই দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কমলনগর উপজেলার চরফলকন এলাকার মো. নূর হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার সাহাব উদ্দিন, মো. জসীম উদ্দিন, মো. মিজান, আবদুল বারেক, মাইন উদ্দিন, গিয়াস উদ্দিন ও দুলাল উদ্দিন।
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ-বিষয়ক কমলনগর উপজেলা টাস্কফোর্সের সদস্যসচিব জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহীন জানান, টাস্কফোর্সের টহল দল রোববার রাতে কমলনগরের মতিরহাট ও চরফলকন এলাকা ওই ১০ জেলেকে
আটক করে। গতকাল বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।