প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পশ্চিম চর কালকিনি গ্রামে গত রোববার দুপুরে মানসিক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পরদিন সোমবার ধর্ষণের অভিযোগে মো. ছিদ্দিক মাঝি নামের একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুর পিতা কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহে আলম জানান, ঘটনার দিন দুপুরে পশ্চিম চর কালকিনি গ্রামের ছিদ্দিক মাঝি প্রতিবন্ধী ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না।