লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের অদূরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রাক খাদে পড়ে গেলে চালকের সহকারী মো. রিয়াজ উদ্দিন (২৫) নিহত হন।
নিহত রিয়াজ রামগতি উপজেলার চরসীতা গ্রামের মো. ওসমান গণির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, কমলনগরের হাজিরহাট থেকে সয়াবিন নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ওই সময় চালকের সহকারী নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার উপপরিদর্শক কাজী মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।