লক্ষ্মীপুরের চর কাদিরা ইউনিয়নের নির্বাচন পুনরায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল মঙ্গলবার পুনরায় স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এই স্থগিতাদেশ দেন। রিটার্নিং কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। আজ বুধবার সেখানে ভোট গ্রহণের কথা ছিল। রিটার্নিং কর্মকর্তা জানান, এর আগে গত ২ এপ্রিল ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি ফৌজদারি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আশ্রাফ উদ্দিন রাজনের নাম গত ১ এপ্রিল হাইকোর্ট প্রার্থীদের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশ্রাফ উদ্দিনের শত শত সমর্থক এলাকার সব কটি সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে এবং নির্বাচন স্থগিতের দাবিতে উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে রাত সাড়ে আটটায় চর কাদিরা ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।