লক্ষ্মীপুরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের দুটি বেসরকারি হাসপাতালকে গতকাল রোববার ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক এই জরিমানা করেন।
সূত্র জানায়, অনুমোদিত ১৪ শয্যার জায়গায় ২৩ শয্যা স্থাপন, অস্ত্রোপচারকক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার ও পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীপুর সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লক্ষ্মীপুর নিউ মডেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক দুটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।