লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রাথমিক শিক্ষা পদক প্রদানবিষয়ক জেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান এ বছর সেলিনা আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন। বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা, পাঠদানে দক্ষতা, সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতা অর্জনসহ শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাঁকে নির্বাচিত করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি