লক্ষ্মীপুরের সব ভূমি কার্যালয়ে ঘুষ বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সব ভূমি কার্যালয়ে ঘুষ বন্ধ করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এ কে এম ট্পিু সুলতান। গত সোমবার লক্ষ্মীপুর পৌর ভূমি কার্যালয়ের সামনে আয়োজিত ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করা বিষয়ক এক অবহিতকরণ সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মিয়া বক্তব্য দেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমি কার্যালয়ে এসে নানাভাবে হয়রানির শিকার হওয়ার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক জনতার উদ্দেশে বলেন, ‘ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ফি ব্যতীত কোনো টাকা দেবেন না। যদি কেউ মিষ্টি খাওয়ার কথা বলে টাকা দাবি করেন, তাহলে আমাকে জানাবেন।’ এ সময় পৌর ভূমি কার্যালয়ের এমএলএসএস মো. বাহার
উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করার মৌখিক ঘোষণা দেন জেলা প্রশাসক।