লক্ষ্মীপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা গ্রামের বিভিন্ন পাড়ায় ২৬টি মণ্ডপে গতকাল সোমবার থেকে একযোগে লক্ষ্মীপূজা শুরু হয়েছে। প্রতিবছর দুর্গোৎসবের পরের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। সব জায়গায় এক দিনে এ পূজা শেষ হলেও ঘুড়কায় চলে তিন দিন। এ উপলক্ষে চলে তিন দিনের মেলা। রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার বলেন, পূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বুধবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।