লক্ষ্মীপূজা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার লক্ষ্মীপূজা। হিন্দু সম্প্রদায়ের ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে উপাসনার দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।শাস্ত্রীয় বিধান অনুসারে শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ার পর পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন লক্ষ্মী দেবী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভান্ডার। প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে লক্ষ্মীপূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সাড়ম্বরে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও রামকৃষ্ণ মিশনে সাড়ম্বরে লক্ষ্মীপূজা করা হবে। সন্ধ্যায় পূজা শুরু হবে। প্রতিবছর এখানে লক্ষ্মীপূজার সময় অসংখ্য ভক্তের সমাগম হয়।