লক্ষ্মীপূজা শুরু সন্ধ্যা সাতটা ১০ মিনিটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ মঙ্গলবার লক্ষ্মীপূজা। লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের কাছে ধন ও ঐশ্বর্যের দেবী বলে পরিচিত। আজ মঙ্গলবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাজধানীসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। 
আজ সন্ধ্যা সাতটা ১০ মিনিটে পূর্ণিমার লগ্ন শুরু হবে। এই সময় থেকে প্রায় সারা রাত লক্ষ্মীপূজা সম্পন্ন করা যাবে। বিজয়া দশমীর পরের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবী পূজিত হন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটা ১০ মিনিটে মন্দিরে প্রায় এক ঘণ্টা ধরে লক্ষ্মীপূজা হবে। পরে পূজার্থী ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এ ছাড়া বিভিন্ন মন্দির এবং শাঁখারীবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, রায়েরবাজার, ওয়ারী প্রভৃতি এলাকায় পারিবারিকভাবে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে। হিন্দু নারীরা লক্ষ্মীপূজা উপলক্ষে উপবাসব্রত পালন করছেন। পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকাও এই পূজার অন্যতম অনুষঙ্গ।