লক্ষ্মীপেঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পা জখম হওয়ায় উড়তে পারছিল না এই লক্ষ্মীপেঁচাটি। সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসার সামনে বসে থাকা অবস্থায় সোমবার স্থানীয় লোকজন পাখিটি ধরে বিক্রির উদ্যোগ নেয়। খবর পেয়ে প্রাণী অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাধিকার’ পাখিটিকে উদ্ধার করে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসাকেন্দ্রে লক্ষ্মীপেঁচাটির চিকিৎসা দেয়। সুস্থ হয়ে ওঠার পর গতকাল সিলেটের টিলাগড় ইকোপার্কের সংরক্ষিত বনে লক্ষ্মীপেঁচাটি ছেড়ে দেওয়া হয় লেখা: উজ্জ্বল মেহেদী, ছবি আনিস মাহমুদ