প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার বনশ্রী এলাকায় একটি লক্ষ্মীপ্যাঁচা ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে নিরালা বাস নামের বাসায় প্যাঁচাটি উড়ে আসে। পরে খবর দিলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্তৃপক্ষ প্যাঁচাটি উদ্ধার করে বর্ষিজুরা ইকোপার্কে অবমুক্ত করেছে। বাসার লোকজন জানান, বাসার পাশের একটি বরইগাছে প্যাঁচাটি বসা ছিল। একসময় প্যাঁচাটি উড়াল দিয়ে বাসার সীমানাদেয়ালে এসে বসে। তখন বাসার তত্ত্বাবধায়ক সুলেমান মিয়া ও রুয়েল মিয়া প্যাঁচাটিকে দেয়াল থেকে ধরে নিয়ে আসেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন বলেন, এটি মোটামুটি একটি বয়স্ক লক্ষ্মীপ্যাঁচা। পরে এটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।