প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার সিলেট নগরের ২১০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আগাম প্রচারণায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। সভায় জানানো হয়, নগরে এবার ৬১ হাজার ৬১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় বক্তব্য দেন করপোরেশনের সচিব রেজা-ই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার প্রমুখ। এদিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগরের চৌহাট্টা এলাকায় জেলা সিভিল সার্জন কার্যালয়ও বেলা আড়াইটায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে।