লক্ষ্যপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর চার মেয়াদে সদস্য হিসেবে ২৩ বছর দায়িত্ব পালনের পর এবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বক্কার। আবু বক্কার বলেন, তাঁর স্বপ্ন ছিল সদস্য থেকে একদিন চেয়ারম্যান হবেন। এ জন্য তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর ভালোবাসা ও আস্থা অর্জনের চেষ্টা করেছেন। অবশেষে তাঁর লক্ষ্য পূরণ হয়েছে। ২২ জুন উল্লাপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।