লঘুচাপ কাটেনি তিন নম্বর সতর্ক সংকেত বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল দিনভর চট্টগ্রাম ও আশপাশের এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘলা। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১২ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এ লঘুচাপের সৃষ্টি হয়। এ নিয়ে আট দিন ধরে টানা তিন নম্বর সতর্ক সংকেত চলছে।