লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইছে। পটুয়াখালী আবহাওয়া কার্যালয় জানায়, পটুয়াখালী নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত ও সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।