লজেন্স তৈরি হচ্ছে মোম, রং এবং স্যাকারিন দিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লজেন্স তৈরি হচ্ছে মোম, নিম্নমানের রং, ট্যালকম পাউডার ও ঘন চিনি ব্যবহার করে। গতকাল শুক্রবার ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং মহানগর পুলিশের একটি ভ্রাম্যমাণ আদালত এমন একটি কারখানার সন্ধান পায়। আদালত হাজারীবাগ পার্কসংলগ্ন সোনিয়া লজেন্স ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের মানচিহ্নবিহীন প্রতিষ্ঠিত ব্র্যান্ড একলেয়ারসহ প্রায় ১৫ ব্রান্ডের লজেন্স উদ্ধার করে। খাদ্যে ব্যবহার নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে খোলা ও নোংরা পরিবেশে লজেন্স উৎপাদন করায় সোনিয়া লজেন্সের ব্যবস্থাপক মো. স্বপন (২৮) এবং কারিগর মো. শাহজালালকে (২০) এক বছর করে কারাদণ্ড দেন আদালত। বিজ্ঞপ্তি।