লজ্জাবতী বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিরল প্রজাতির লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী গ্রামে একটি বাড়ির বাঁশঝাড় থেকে আটক করা হয় বানরটি। পরে আবার বাঁশঝাড়ে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মালিক হাজি নুরল হক নন্নী পোড়গাঁও মৈত্রী কলেজের প্রভাষক নুরুজ্জামান। তিনি গতকাল বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি এটা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুজ্জামান বানরটিকে আটক করে বন বিভাগের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।