লজ্জাবতী লাউয়াছড়া উদ্যানে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধার করা বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে গত রোববার রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছাড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। রাত সাড়ে আটটায় মৌলভীবাজার জেলার সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী) গাজী মোস্তফা কামালের নেতৃত্বে বনকর্মীরা বানরটিকে অবমুক্ত করেন।মৌলভীবাজার জেলার বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, লজ্জাবতী বানর রাতে বিচরণ করার স্বভাবের হওয়ায় এটিকে রাতে ছেড়ে দেওয়া হয়। এর আগে প্রাণী চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, লজ্জাবতী বানরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকার লোকজনের হাতে ধরা পড়া লজ্জাবতী বানরটি গত রোববার বিডিআরের সদস্যরা উদ্ধার করেন। পরে এটি সিলেট বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।