লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। বরিশালসহ অভ্যন্তরীণ ওই সব পথে ২ নম্বর সতর্কসংকেতের কারণে বিআইডব্লিউটিএ বরিশালের অভ্যন্তরীণ ১২টি পথে লঞ্চ চলাচলে এই নিষেধাজ্ঞা জারি করে। গতকাল রোববার বেলা দুইটায় অনির্দিষ্টকালের জন্য ওই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান। বরিশাল অফিস