লঞ্চ থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর লঞ্চঘাটে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে মো. আবদুল কাদের (৩৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। কাদের সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি আশিকাটি ইউনিয়নের লালদিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।আবদুল কাদেরের শ্বশুর নাদের আহমেদ খান জানান, গত শুক্রবার তাঁর মেয়ের জামাই আবদুল কাদের চাকরির খোঁজে ঢাকায় যান। শুক্রবার রাত ১২টায় লঞ্চযোগে কাদের ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। গতকাল শনিবার ভোরে সেহিরর সময় লঞ্চে লাশ পাওয়ার খবর শুনে তিনি থানায় ছুটে আসেন। চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ভোরে চাঁদপুর লঞ্চঘাটে ভেড়ার পর ওই লঞ্চের তৃতীয় তলার একটি কেবিন থেকে কাদেরের লাশ উদ্ধার করা হয়।