লঞ্চ থেকে হরিণ ও অতিথি পাখির মাংস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে গতকাল শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০০ কেজি হরিণের ও ১৪৯টি অতিথি পাখির মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, গতকাল ভোরে কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান-৩ নামক একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালায়।
এ সময় দুটি ঝুড়িতে ৪০০ কেজি হরিণের মাংস এবং বিভিন্ন প্রজাতির ১৪৯টি অতিথি পাখির জবাই করা মাংস উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড।