লঞ্চ দুর্ঘটনায় উদ্ধারে গাফিলতির অভিযোগ
মেঘনা নদীতে গত বৃহস্পতিবার লঞ্চডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে গাফিলতির অভিযোগ উঠেছে৷ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করে বক্তারা এ জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের অপসারণের দাবি করেন৷
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক সময়ে দুটি লঞ্চ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। বক্তারা লঞ্চডুবিতে ব্যাপক প্রাণহািনর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি পাঁচ লাখ টাকা ও আহত ব্যক্তিদের জনপ্রতি এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান৷
নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দের সভাপতিত্বে সমাবেশে নুরুর রহমান সেলিম, মিহির বিশ্বাস, রাগিব আহসান, তুষার রেহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি৷