লঞ্চ দুর্ঘটনায় দুই বছরে ২০৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০১৪ ও ২০১৫ সালে দেশে যাত্রীবাহী দুটি লঞ্চ দুর্ঘটনায় ২০৭ জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সংসদে দিলারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য জার্মানি, তুরস্ক, চীন ও জাপান থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। এ যন্ত্রপাতি কিনতে ৬৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে। আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ছয় বছরে বিআইডব্লিউটিএ ১৪টি নদী খনন করেছে। এগুলো হলো কুমার/আড়িয়াল খাঁ, বিলরুট/মধুমতি, মধুমতি, পদ্মা/কীর্তিনাশা, সন্ধ্যা, যমুনা, আড়িয়াল খাঁ, গোমতী, শীতলক্ষ্যা, সাহেবের হাট খান, তেঁতুলিয়া, মংলা-ঘষিয়াখালী, কংস ও তুরাগ/বালু। এসব নদীতে মোট ৩২৮ কিলোমিটার নদীপথ খনন করা হয়েছে।