লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে পুতিনের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের পদ্মা নদীতে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গতকাল শুক্রবার পাঠানো পৃথক শোকবার্তায় পুতিন এ শোক প্রকাশ করেন। খবর বাসসের।