লঞ্চ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন
পাটুরিয়ার অদূরে পদ্মা নদীতে লঞ্চডুবিতে মৃতের সংখ্যা ৭০-এ দাঁড়িয়েছে। তবে পাটুরিয়া ঘাটে খোলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলবে। সূত্র জানায়, স্বজনদের কাছে ৬৮টি লাশ হস্তান্তর করা হয়েছে। দুজনের পরিচয় জানা যায়নি। মানিকগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মৃত ব্যক্তিদের নাম ও পরিচয়:
কুষ্টিয়া সদর উপজেলার নাসির উদ্দিন (৪০) এবং তাঁর ছয় বছরের মেয়ে ময়না আক্তার, একই উপজেলার মেহেদী হাসান (৩০), ছাবু মিয়া (২৫), মদিনা বেগম (৭৫), ডলি খাতুন (৩৪), ডা. নবনীতা পাল (২৮), মধুসূদন সাহা (৬০); কুমারখালী উপজেলার ফারুক হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৩৩), তাঁর মেয়ে বিথী খাতুন (১৫) ও ছেলে রাইসান (১৪ মাস), একই উপজেলার ইউনুস আলী (৪০), ইউনুস শেখের আড়াই বছরের মেয়ে ফাতেমা আক্তার; খোকসা উপজেলার ইনামুল হক (১৮), গোলাম মোস্তফা (৫৫); নাঙ্গলকোট উপজেলার আবুল হাসান (৬৫), একই এলাকার পরিমল ভৌমিক (৪৫); মিরপুর উপজেলার শরীফ ইসলাম (২৫), আসাদুল ইসলাম (২৮) ও ভেড়ামারা উপজেলার বানেজ আলী (৬৯); মানিকগঞ্জের দৌলতপুরের উজ্জ্বল মিয়ার আট বছরের ছেলে ইমরান, একই উপজেলার সেলিম হোসেন (২২) ও লাবণী আক্তার (১৫); শিবালয় উপজেলার লতা আক্তার (২২), ডুবে যাওয়া লঞ্চের ইঞ্জিনচালক একই উপজেলার আবুল কাশেম (৪৫), অঞ্জলী রানী সূত্রধর (৬০), মনোয়ার হোসেনের দেড় বছরের ছেলে হোসাইন, রতন চন্দ্র সরকার (৫৫); রাজবাড়ীর বালিয়াকান্দির ইমামুল (১৪), নাসিমা আক্তার (৩৬), মঞ্জিলা বেগম (৪৫); রাজবাড়ী সদরের রাবেয়া বেগম (২২), জয়নাল শেখ (৫০), অনিমা রানী (৬০), রহমান শেখ (৫৫), রেখা রানী সরকার (৪৫); গোয়ালন্দ উপজেলার সুফিয়া বেগম (২৮), একই এলাকার নবীজান বেগম (৭০), ফারুক হোসেনের দেড় বছরের মেয়ে ফারজানা আক্তার; রাজবাড়ীর পাংশার হালিমা বেগম (৪৫), রুমা আক্তার (২৫), একই উপজেলার নূর হোসেনের আড়াই মাসের মেয়ে নুসরাত নূর, একই উপজেলার সাবেরা বেগম (৫০); মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সদস্য ও গোয়ালন্দ উপজেলার বাসিন্দা নূর হোসেনের সাত বছরের ছেলে উৎসব; ফরিদপুর সদরের নারগিস আক্তার (১১), স্বপন কুমার সরকার (৫০), মমতা বেগম (৪৯), একই উপজেলার রতন কুমার সরকার (৩৪) ও তাঁর পাঁচ বছরের ছেলে পাপন; নগরকান্দা উপজেলার খোকন সরকারের পাঁচ বছরের ছেলে বাঁধন সরকার; বোয়ালমারী উপজেলার মুরাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৫) ও তাঁর ছয় বছরের মেয়ে মারজানা আক্তার; শালথা উপজেলার অর্চনা মালো (৪৫), অনিমা রানী মালো (৪৫), চম্পা রানী (৫৮); গোপালগঞ্জ সদরের আসলাম মোল্লা (৩৫); কাশিয়ানী উপজেলার সোহরাব শেখের এক বছরের ছেলে জোনায়েদ শেখ, একই উপজেলার রিনা আক্তার (২৩) ও শাহনাজ বেগম (৪৫); মেহেরপুর সদরের হায়দার আলী (৫০); নড়াইলের হান্নানের আট বছরের মেয়ে হাফছা, একই জেলার নড়াগাতীর আমেনা বেগম (৩৫), হোসাইন কবির (২৮), মুরাদ হোসেনের সাত বছরের মেয়ে কেয়া মনি; শেরপুরের নকলার লিটন মিয়া (৩০); নীলফামারীর কিশোরগঞ্জের আবদুর রহিমের আড়াই বছরের মেয়ে রিয়া মনি; মাগুরার শ্রীপুরের লাইলী বেগম (৬৫) এবং বিআরটিএর সহকারী পরিচালক ফজলুর রহমান খান (৫৫)।