প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ভোলায় এমএল তাজ-১ নামের একটি লঞ্চকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা একটায় ভোলা-বরিশাল নৌপথের ভেদুরিয়া ঘাটে ওই লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো হচ্ছিল। এ সময় নির্বাহী হাকিম রোজিনা আক্তারের নেতৃত্বে বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা বিভাগের ভোলায় দায়িত্বরত কর্মকর্তা নাসিমুল হকসহ পুলিশের সদস্যরা অভিযান চালান। রোজিনা আক্তার জানান, লঞ্চটি ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হচ্ছিল।