লঞ্চঘাটের পন্টুন ডুবে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার চৌধুরীর হাট লঞ্চঘাটের পন্টুন গত মঙ্গলবার ডুবে গেছে। পাঁচ দিনেও এই ঘাটে নতুন পন্টুন না দেওয়ায় লঞ্চের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২০ থেকে ২৫টি লঞ্চের যাত্রীরা ওই ঘাটের পন্টুন দিয়ে ওঠানামা করে। দীর্ঘদিন সংস্কার না করায় মরিচা ধরে এর তলার বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে। এত দিন জোড়াতালি দিয়ে কাজ চলছিল। ৬ নভেম্বর রাতে হঠাৎ তলার একটি স্থানে বড় ছিদ্র হয়ে এতে পানি উঠতে থাকে।স্থানীয় ঘাটশ্রমিক সহিদুল বেপারি জানান, ছিদ্র দিয়ে পানি উঠে কিছু সময়ের মধ্যে পন্টুনটি পানিতে ডুবে যায়। স্থানীয় আবুল কাসেম, সরোয়ার বেপারি ও আলাউদ্দিন জানান, তাঁরা বিষয়টি বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন। দু-এক দিনের মধ্যে উদ্ধার করা না হলে পলি পড়ে এটি একেবারে নষ্ট হয়ে যাবে। নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. অশরাফ হোসেন জানান, পন্টুনটি শিগগিরই সংস্কার করা হবে।