লঞ্চডুবিতে সপরিবারে ক্যামেরাম্যানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবিতে স্ত্রী, শিশুপুত্রসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জ্যেষ্ঠ ক্যামেরাম্যান মাসুদ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।স্ত্রী পান্না ও আড়াই বছরের ছেলে মাহিম চৌধুরীকে নিয়ে মাসুদ চৌধুরী গত সোমবার রাতে শরীয়তপুরের সুরেশ্বরের গ্রামের বাড়ি থেকে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কয়েক দিন আগে তাঁরা ঢাকার লালবাগের বাসা থেকে গ্রামের বাড়িতে যান। মাসুদ চৌধুরী ২০০২ সালে ক্যামেরাম্যান হিসেবে পেশাগত জীবন শুরু করেন। বাংলাভিশনের শুরু থেকে তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর ছোট ভাই মামুন চৌধুরী ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান।মাসুদ চৌধুরীর মৃত্যুতে বাংলাভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।