লঞ্চমালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এমভি সৈকত-১ নামের একটি লঞ্চমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল পাঁচটায় নির্বাহী হাকিম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ইউএনও বলেন, ঈদে লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে, সে জন্য নৌ-দুর্ঘটনা
এড়াতে ওই অভিযান চালানো হয়। ঈদের আগ পর্যন্ত এবং ঈদের পরে অভিযান অব্যাহত থাকবে।