লঞ্চে ঢাকায় ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কয়েক দিন আগে থেকেই। যারা ছুটি নিয়ে গ্রামের বাড়িতে কয়েক দিন বেশি সময় কাটিয়েছে প্রিয়জনের সঙ্গে, তারা আগামীকাল কর্মস্থলে যোগ দিতে আজ ফিরছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা মাথায় নিয়ে সদরঘাট দিয়ে ঢাকায় ঢুকছে লঞ্চযাত্রীরা। ছবিগুলো আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তোলা।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

চাঁদপুর থেকে ঢাকায় এসে ভিড়েছে কয়েকটি লঞ্চ। তাই হঠাৎ ভিড় বেড়ে যায় সদরঘাটে। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

লঞ্চ থেকে নামতে শুরু করেছে যাত্রীরা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

পরিবার-পরিজন নিয়ে বাড়ি থেকে রাজধানীতে ফিরছে মানুষ। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দের রেশ যেন এখনো রয়ে গেছে।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

সদরঘাটের লোহার বেইলি ব্রিজ পেরিয়ে আসছে অনেকেই। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

যানবাহন হিসেবে সিএনজিচালিত অটোরিকশা আছে অনেক। কিন্তু ভাড়া নিয়ে যাত্রী আর অটোরিকশা চালকের সঙ্গে চলে দর-কষাকষি। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

সদরঘাট থেকে যাত্রীরা যানবাহন না পেয়ে হেঁটে আসছে জগন্নাথ কলেজের সামনে। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

যানবাহন না পেয়ে অগত্যা ভ্যানে করে বাড়ি ফেরা।