প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি লঞ্চে গতকাল শুক্রবার এক যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সানোয়ার সরদার (৫০)। দৌলতদিয়া নৌ-ফাঁড়ির এসআই আকতার হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সানোয়ার সরদার ঢাকার গাবতলী থেকে বাড়ির উদ্দেশে যাত্রা করেন। বেলা সাড়ে ১১টার দিকে এমভি মনিহারে করে নদী পাড়ি দেওয়ার সময় মাঝপথে বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণ পর তিনি মারা যান।