লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১৫ অক্টোবর থেকে। এবার টিকিটের দাম বাড়ানো হবে না বলে আশ্বস্ত করেছেন লঞ্চমালিকেরা।নৌপথে যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে গতকাল বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ে এক সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, লঞ্চমালিকেরা কোনোক্রমেই ভাড়া বৃদ্ধি করবেন না বলে আশ্বস্ত করেছেন। ঈদের সময় লঞ্চের ধারণক্ষমতার বাইরে কোনো অতিরিক্ত যাত্রী বহন না করতে লঞ্চমালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তদারক করবে। টিকিট কালোবাজারি ঠেকাতেও লঞ্চমালিকদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের তিন দিন আগে ও পরে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ট্রাক নিয়ে ফেরি পারাপার না করতে ট্রাকমালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সভায় নৌ-সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।