লঞ্চের কেবিনে কিশোরীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাটে একটি লঞ্চের কেবিনে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার নাম পারুল আক্তার (১৬)। এ ঘটনায় আল মামুন নামে সরকারি কবি নজরুল কলেজের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী ঈগল-৩ নামে একটি লঞ্চের তৃতীয় তলায় ৩০৮ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারুলকে হত্যার দায় স্বীকার করেছেন মামুন। তিনি পুলিশকে জানান, তাঁর সঙ্গে পারুলের সম্পর্ক ছিল। তাঁরা দুজন বেড়াতে আজ কুয়াকাটা যাচ্ছিলেন। লঞ্চে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে মামুন ধারালো অস্ত্র দিয়ে পারুলকে গলা কেটে হত্যা করেন। বিকেল সাড়ে চারটার দিকে লঞ্চের এক কেবিন বয় ওই কেবিন থেকে রক্ত বের হতে দেখেন। তখন তাঁরা জানালা খুলে পারুলে লাশ দেখতে পান। এ সময় মামুনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পারুলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আগানগরে।