লঞ্চের চাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকায় করে চলন্ত লঞ্চে উঠতে গিয়ে অপর একটি লঞ্চের ধাক্কায় ফাহিমা বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় দুই শিশুসহ আহত হয়েছেন ছয়জন।
গতকাল রোববার বেলা ১১টার দিকে চাঁদপুর বিকল্প নৌ-টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহিমা বেগম শরীয়তপুরের কোদালপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।