লঞ্চের ছেঁড়া তারের আঘাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সদরঘাট টার্মিনালের পন্টুনে বাঁধা লঞ্চের মোটা তার ছিঁড়ে এর আঘাতে মো. সুমন (৩৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।