লঞ্চের ধাক্কায় নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকার ১৭ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বন্দর খেয়াঘাট থেকে ১৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় আসছিল। তীরের কাছাকাছি এলে পেছন দিক থেকে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশের বিভিন্ন নৌকা ও ট্রলারের যাত্রীদের সহায়তায় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নৌ-পুলিশের পরিদর্শক শাহ্ আলম বলেন, দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি।