লঞ্চের ধাক্কায় মুচড়ে গেল কোকো-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় গত রোববার রাতে মেঘনা নদীতে দুটি লঞ্চের ধাক্কায় মুচড়ে গেছে এমভি কোকো-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। পরে লঞ্চটি রাত একটার দিকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করে। দুর্ঘটনার সময় লঞ্চে থাকা তিন যাত্রী মেঘনায় পড়ে গেলে তাদের উদ্ধার করা হয়।বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার সন্ধ্যায় এমভি কোকো-৩ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টায় এটি চাঁদপুর ঘাটে ভিড়ে যাত্রী নিয়ে নিজ গন্তব্যে রওনা হয়। এরপর লঞ্চটি বড় স্টেশন মোলহেড এলাকা অতিক্রম করার পর একই পথে ঢাকা থেকে ভোলাগামী দুটি যাত্রীবাহী লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে কোকোর সামনের অংশ মুচড়ে যায় এবং লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।