লঞ্চের ধাতব দড়ির আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল শুক্রবার এক লঞ্চের ধাতব দড়ির আঘাতে আরেক লঞ্চের কর্মী সুমন ব্যাপারীর (৩০) মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম হাসান-২ লঞ্চের কর্মী সুমন ভোর সাড়ে পাঁচটার দিকে নেমে আসা যাত্রীদের টিকিট নিচ্ছিলেন। এ সময় ঘাটে বাঁধা মিতালী-৪ লঞ্চের ঘাটে ভেড়াতে ব্যবহৃত ধাতব দড়ি ছিঁড়ে সুমনের মাথায় পড়ে। গুরুতর আহত সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তিনি মারা যান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করেন।