লঞ্চের ‘রোটেশন’ পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-পটুয়াখালী নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলে রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে গত শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। পটুয়াখালীবাসীর পক্ষে ‘গ্রিন পটুয়াখালী’ নামে একটি সংগঠন এ মানববন্ধন করে। সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন চলাকালে রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে ১২ দফা দাবি উত্থাপন করেন ফরাদুজ্জামান বাদল।