লটারি করে ভিজিডি কার্ড বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্বজনপ্রীতি ও দুর্নীতি প্রতিরোধ করতে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিডির কার্ড বিতরণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই পদ্ধতিতে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে কার্ড বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট হতদরিদ্র পরিবারের সংখ্যা ১ হাজার ৭১২টি। এর মধ্যে ৫০০টি পরিবার অন্যান্য সুযোগসুবিধা ভোগ করে। এসব সুবিধাভোগী পরিবারকে বাদ দিয়ে বাকি ১ হাজার ২১২টি পরিবারের মধ্যে উন্মুক্ত লটারি করে ২৬০টি পরিবারকে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। প্রতি মাসে কার্ডপ্রতি ৩০ কেজি করে দুই বছর চাল দেওয়া হবে।
লক্ষ্মীটারি ইউপির চেয়ারম্যান ফয়সাল হাসান বলেন, কার্ড বিতরণ করা নিয়ে মানুষজন নানা কথা বলেন এ থেকে রেহাই পেতে নয়টি ওয়ার্ডের সদস্যদের সঙ্গে একমত হয়ে লটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।