লটারিতে প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল প্রায় ৪০০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদস্য পদে ২৫০ জন প্রার্থীর পছন্দ ছিল মোরগ প্রতীক। তাঁদের লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার সাতটি ইউপিতে সদস্য পদে ২৫০ জন প্রার্থীরই পছন্দ ছিল মোরগ প্রতীক। তাই লটারির মাধ্যমে মোরগ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ডোয়াইল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনিরুজ্জামান বলেন, ‘লটারির মাধ্যমে মোরগ প্রতীক পেয়েছি। চারজন এ প্রতীক চেয়েছিলেন।’ একই ওয়ার্ডের প্রার্থী আবদুর রাজ্জাক বলেন, ‘মোরগ প্রতীক চেয়েও পেলাম না। লটারির মাধ্যমে টিউবওয়েল প্রতীক পেয়েছি।’