
‘ইস্টার্ন ইউনিভার্সিটি-প্রথম আলো টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ’-এর প্রথম পর্বের লটারির ড্র গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলার মোহাম্মদ শরিফ।
সৌভাগ্যবান ১০ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ, এলইডি টিভি, অ্যান্ড্রয়েড ট্যাব, মাইক্রোওয়েভ ওভেন ও মোবাইল ফোনসেট। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে বিজয়ীদের সঙ্গে আয়োজক কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম আশরাফ হোসেন, আইন বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুর রহমান। প্রথম আলোর পক্ষে ছিলেন সহযোগী সম্পাদক আনিসুল হক ও মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান।
বিজয়ী যাঁরা
ল্যাপটপ (১ জন): আমিনুল আলম, বাপেক্স, কারওয়ান বাজার, ঢাকা। ১৯ ইঞ্চি এলইডি টিভি (১ জন): আব্দুল্লাহ আল মামুন, ২৬/১ দক্ষিণ কমলাপুর, মতিঝিল। অ্যান্ড্রয়েড ট্যাব (১ জন): পাথু, মিজি বাড়ি, বাকিলা, হাজীগঞ্জ। মাইক্রোওয়েভ ওভেন (১ জন): মো. আবু ছালেহ, ৪০০/সি খিলগাঁও, ঢাকা।
মোবাইল ফোনসেট (৬ জন): সাইফুল ইসলাম, ২৫ পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা; মাহফুজুর রহমান, ঢাকা কলেজ, ঢাকা; মো. রবিউল ইসলাম, রাধানগর, কলেজ গেট, পাবনা সদর, পাবনা; ইমতিয়াজ আহমেদ, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা; জনি শীল, নিউ ভাই ভাই এন্টারপ্রাইজ, ডি টি রোড, কৈবল্যধাম, চট্টগ্রাম; মো. জাহাঙ্গীর আলম, ১২৪/৬ দ. যাত্রাবাড়ী, ঢাকা।