লটারিতে সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর গত শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ৩৪ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে নাজমুল হোসেন ও নজরুল হোসেন সমানসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। পরে তাঁদের মধ্য থেকে একজন বাছাই করতে সর্বসম্মতিক্রমে লটারি হয়। লটারিতে সভাপতি নির্বাচিত হন নাজমুল হোসেন। এ ছাড়া কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে এম এ অদুদ ও নজরুল হোসেন খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট