লটারিতে সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি পাহারায় লটারিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পের সাতটি সেতু/কালভার্ট নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ২০১৫-২০১৬ অর্থবছরে ২ কোটি ১১ লাখ ৯১ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে সাতটি সেতু/কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। আগ্রহী ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধির উপস্থিতিতে লটারি করা হয়। লটারির সময় ইউএনও ইকবাল আখতার, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।