লটারির জ্বালায় অতিষ্ঠ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারি, লটারি লটারি...কিছুক্ষণ পরপরই এ রকম ঘোষণা আর পুরস্কারের বিবরণ। রাত আটটা-নয়টা বাজলেই শুরু হয় মাইকে ঘোষণা। চলে গভীর রাত পর্যন্ত। রাজধানীর রামপুরা থানাধীন হাজীপাড়া, চৌধুরীপাড়া ইকরা মসজিদসংলগ্ন বালুরমাঠে প্রায় এক মাস ধরে বসেছে লটারির আসর। গত সোমবার রাতে স্থানীয় লোকজন জানান, এক মাস ধরে স্থানীয় পর্যায়ে চেষ্টা করেও তাঁরা লটারির উদ্যোক্তাদের মাইক বাজানো থেকে নিবৃত্ত করতে পারেননি। বাচ্চাদের পরীক্ষার মৌসুম চলছে, পড়াশোনা করতে হয় দরজা-জানালা বন্ধ করে। স্থানীয়দের অভিযোগ, সেখানে লটারির আড়ালে চলছে জুয়াখেলা। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে সেই জুয়ায় অংশ নিতে।লটারি-সংশ্লিষ্টদের দাবি, তাঁরা বৈধভাবেই এটি করছেন। সেখানে কোনো জুয়াখেলা হয় না। তবে স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় এ উদ্যোগটি নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে রামপুরা থানার পুলিশেরও। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরেই নেই। এ পর্যন্ত কেউ অভিযোগও করেনি। কেউ অভিযোগ করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।