লটারির মাধ্যমে পুলিশে পদায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এই লটারির আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (সদর) মো. খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পদোন্নতিপ্রাপ্ত ৫৬ জন কর্মকর্তার মধ্যে ৮ জন এসআই, ৩৫ জন এএসআই ও ১৩ জন নায়েক।