লটারির ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার নিলেন বরগুনার কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল লটারির প্রথম পুরস্কার বিজয়ী বরগুনা জেলার বেতাগীর কামরুল আহাসানকে ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া ঢাকার মো. আক্তার হোসেনের হাতে ৭০ হাজার ও চাঁপাইনবাবগঞ্জের ফজিলাতুন্নেছার হাতে পুরস্কারের পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়। পুরস্কারের অর্থ পাওয়ার পর কামরুল আহাসান বলেন, ‘এই টাকা দিয়ে আমি আমার ছেলেমেয়েদের লেখাপড়া শেখাব।’প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, ক্যানসার হাসপাতাল নির্মাণে সরকার সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি।