লতি চাইলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর ও পূর্বাঞ্চলে লতির (সবজি) ব্যাপক ফলন হয়। ওই লতি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বরুড়া উপজেলার নবনির্বাচিত আট চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. হাসানুজ্জামান ভবানীপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ রেজাউল হকের কাছে লতি পাঠানোর অনুরোধ করেন। চেয়ারম্যান শিগগিরই তাঁর জন্য লতি পাঠাবেন বলে জানান।